ads
শনিবার, ০২ মে ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌর আ.লীগের নেতা গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
  • ৪৩ বার পঠিত

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গাজী আমজাদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে পৌর এলাকার উদ্ভবগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার গাজী আমজাদ হোসেনবাড়ী শ্রীরামপুর গ্রামের গাজী ছলিমউদ্দিনের ছেলে।

দীর্ঘদিন ধরে তিনি সোনারগাঁ পৌরসভা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। সোনারগাঁ পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের মৃত্যু হলে যুগ্ম সম্পাদক গাজী আমাজাদ হোসেন স্থলাভিষিক্ত হন। তিনি সোনারগাঁ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহফুজুর রহমান কালামের ঘনিষ্ট বলে জানিয়েছেন পুলিশ।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় এজহারভুক্ত আসামি গাজী আমজাদ হোসেন। হত্যাকাণ্ডের ঘটনা মামলার হওয়ার পর থেকে সে আত্মগোপনে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে উদ্ভবগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আমজাদকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102