ads
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নারায়ণগঞ্জে ব্যাপক সংঘর্ষ, তিন পুলিশসহ ২০ জন আহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ৩৮ বার পঠিত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে আওয়ামী লীগ-বিএনপির মধ্যে ব্যাপক সংঘর্ষে তিন পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। এ সময় দুটি বাসও ভাঙচুর করা হয়।

ঢাকা-সিলেট মহাসড়ক ব্যারিকেড দিয়ে আগুন জ্বালিয়ে দেয় বিএনপির নেতাকর্মীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশ টিয়ারসেল লাঠিচার্জ ও রাবার বুলেট ছুড়ে। একই সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করার ঘটনা ঘটে। আহত তিন পুলিশ সদস্য হলেন—পরিদর্শক হুমায়ুন কবির, সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মতিন ও কনস্টেবল মো. নুরুল।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৮টা থেকে সকাল পৌনে ১০টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার পাঁচরুখী এলাকায় এ সংঘর্ষ চলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পাঁচরুখী এলাকায় বিএনপি নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে মহাসড়ক অবরোধ ও মিছিল করে।

এ সময় বিএনপির সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা মিছিল বের করলে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া ও সংঘর্ষ হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে ত্রিমুখী সংঘর্ষ শুরু হয়। এ সময় একটি বিআরটিসি বাসসহ দুটি বাস ভাঙচুর করে অবরোধকারীরা।

সংঘর্ষে তিন পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলে টিয়ারশেল ও রবার বুলেট ছুড়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, মঙ্গলবার সকাল সোয়া ৮টা থেকে ঢাকা-সিলেট মহাসড়ক ব্যারিকেড দিয়ে আগুন জ্বালিয়ে বিএনপি নেতাকর্মীরা অবরোধ করছেন। তাদের নিয়ন্ত্রণ করতে গেলে পুলিশের ওপর হামলা চালানো হয়।

সড়কে ঢাকা-সিলেট মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার মো. আমির খশরু জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। সংঘর্ষে তিন পুলিশসহ ২০ জন আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সংঘর্ষে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102