ads
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নারায়ণগঞ্জে শিশু হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ৩৮ বার পঠিত

নারায়ণগঞ্জের ফতুল্লায় আহাদ বাবু নামে ৫ বছরের এক শিশুকে অপহরণের পর হত্যার ঘটনায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (১২ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামলের আদালত আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

একই মামলায় অন্য ধারায় ১৪ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং আরেক ধারায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত যুবক হলেন-গাইবান্ধার পলাশবাড়ী ভেলপোপা এলাকার হারুন অর রশিদের ছেলে নাজমুল হুদা লিয়ন (২৮)। তিনি ফতুল্লার ভোলাইল শান্তিনগর এলাকার আবুল হোসেনের ভাড়াটিয়া হিসেবে বসবাস করতো।

কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, একই এলাকার বাসিন্দা ও পাশাপাশি ভাড়া বাসায় থাকার সুবাধে আসামি নাজমুল হুদা লিয়নের সঙ্গে মো. আব্দুল মজিদের পারিবারিক সম্পর্ক গড়ে উঠে। সে সঙ্গে প্রায় সময়ই লিয়ন আব্দুল মজিদের বাসায় বাসায় টিভি দেখতো। প্রতিদিনের ন্যায় ২০১৮ সালের ২৬ সেপ্টেম্বর মজিদের বাসায় লিয়ন টিভি দেখতে যায়। সে সঙ্গে মজিদের ছেলে আহাদ বাবুর সঙ্গে বসে একসাথে টিভি দেখতো। এ সময় মজিদের স্ত্রী টিভির ভলিয়ম কমানোর কথা বলে পাশের রুমে নামাজ পড়তে যান। নামাজ পড়ে এসে তাদের কাউকেই রুমে পাননি। সেই বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তাদের ছেলে আহাদ বাবুর সন্ধান পাননি।

তিনি আরও বলেন, পরবর্তীতে ২৭ সেপ্টেম্বর রাতে মুন্সিগঞ্জ সদর থানা থেকে ফোনে বলা হয় আহাদ বাবুকে নদীতে ফেলে দেওয়া হয়েছে। আসামি নাজমুল হুদা লিয়নকে আটক করা হয়েছে। এ ঘটনায় নাজমুল হুদা লিয়নকে আসামি করে ফতুল্লা মডেল থানায় মামলা করা হয়। আদালত সে মামলার বিচার কার্যক্রম শেষে ৮ জন স্বাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে এ রায় ঘোষণা করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102