ads
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নারায়ণগঞ্জ হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ৩৭ বার পঠিত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা আসামির অনুপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি হলেন নরসিংদীর নোয়াকান্দি এলাকার সুলতানের ছেলে মো. জালাল (৪১)। তিনি ভুক্তভূগীর মেঝো মেয়ে লতুফার দেবর।

কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ২০০৭ সালের ৬ অক্টোবর রাতে আড়াইহাজারের ঝাউগড়া এলাকার মৃত আফসার উদ্দিনের ছেলে রফিকুল তার মাকে সেহেরী খাওয়ার জন্য ডাকতে গিয়ে মাথা কাটা রক্তাক্ত জখম অবস্থায় দেখতে পান। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

পরে রফিকুল বাদী হয়ে আড়াইহাজার থানায় মামলা করেন। সেই মামলায় জালালকে হত্যাকারী হিসেবে শনাক্ত করা হয়। সেই সঙ্গে মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দীসহ ১৩ সাক্ষীর জবানবন্দির ভিত্তিতে আদালত এ রায় দেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102