ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ৩৯ বার পঠিত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বজ্রপাতে সিয়াম খান (১৫) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (০১ জুন) সকাল ১০টায় উপজেলার হাইজাদি ইউনিয়নের ধন্দী ভিটিকামালদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বজ্রপাতে মারা যাওয়া সিয়াম খান ওই এলাকার রোমেল খানের ছেলে এবং বুরুমদি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে ঝড় বৃষ্টি শুরু হলে সিয়াম খান বাড়ির পাশে আম কুড়াতে গেলে বজ্রপাতে আহত হয়। আহত অবস্থায় তাকে আড়াইহাজার জবেদ আলী হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে রোগীর অবস্থা খারাপ দেখে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেলে পাঠান। কিন্তু ঢাকা মেডিকেলে যাওয়ার পথে সে মারা যায়।

বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম সময় নিউজকে বলেন, আমাদের কাছে কেউ কোনো অভিযোগ দেয়নি। তবে জানতে পেরেছি বজ্রপাতে গুরুতর আহত হওয়া এক স্কুলছাত্রকে ঢাকা মেডিকেলে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102