ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নারায়ণগঞ্জের ফতুল্লায় গৃহবধূর মরদেহ উদ্ধার, আটক স্বামী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ মে, ২০২১
  • ২৯ বার পঠিত

নারায়ণগঞ্জ; নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক কলহের জেরে এক গৃহবধূকে হত্যার অভিযোগে তার স্বামীকে আটক করেছে পুলিশ।

সদর উপজেলার পূর্ব লামাপাড়া এলাকায় একটি চারতলা ভবনের দ্বিতীয় তলা থেকে বুধবার সকালে গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। এ সময় পাশের একটি কক্ষে আত্মগোপনে থাকা স্বামীকে আটক করা হয়েছে।

নিহত তানজিদা আক্তার পপির বাড়ি উপজেলার বক্তাবলীর রাজাপুরে। অভিযুক্ত হীরা চৌধুরী পূর্ব লামাপাড়া এলাকার বাসিন্দা।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। আর হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরিও উদ্ধার করে পুলিশ।

নিহত তানজিদাকে হাত বেঁধে গলায় ছুরিকাঘাত করে হত্যা করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102