ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নারায়ণগঞ্জের ফতুল্লায় চলন্ত ট্রেনে মাইক্রোবাসের ধাক্কা, আহত ১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৫ বার পঠিত

নারায়ণগঞ্জের ফতুল্লায় লেভেল ক্রসিংয়ে দ্রুতগামী ট্রেনের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কায় আহত হয়েছেন মাইক্রোবাসের চালক।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে পাগলা নন্দলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নন্দলালপুর লেভেল ক্রসিং অতিক্রম করার সময় মাইক্রোবাসটি যাওয়ার সময় ফতুল্লার পাগলা নন্দলালপুর রেল লাইনে উঠে যায়। এ সময় ঢাকাগামী চলন্ত ট্রেনটি মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে দুমড়েমুচড়ে যায়। এ ঘটনায় ডিএনডি উন্নয়ন প্রকল্পের মাইক্রোবাসটির চালক গুরুতর আহত হন।

তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন বলেন, রেলক্রসিংটি ছিল অবৈধ। এ বিষয়ে আমরা রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানিয়েছি। সেখানে এর আগেও একাধিক দুর্ঘটনা ঘটেছে। ওই স্থানটি খুবই ঝুঁকিপূর্ণ।

তিনি বলেন, ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম থেকে পাগলা এলাকায় যাতায়াতে নন্দলালপুর ওই অবৈধ রেল ক্রসিংটি ব্যবহৃত হয়। এ ক্রসিংটি বন্ধ করে দিলেও ব্যবসায়ীসহ জনসাধারণের দুর্ভোগ বাড়বে আর চালু রাখলে এখানে একজন গেটম্যান নিয়োগ দিতে হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102