ads
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নারায়ণগঞ্জের ফতুল্লায় পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে, আহত ২০

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ৩০ বার পঠিত

নারায়ণগঞ্জের ফতুল্লায় পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় কারখানার ২০ জন কর্মী আহত হয়েছেন। তাদের নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

সোমবার (২৪ জুলাই) সাড়ে ১০টার দিকে ফকির এপারেলস নামে ওই পোশাক কারখানায় অগ্নিকাণ্ড ঘটে। বেলা ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. নাজমুল হাসান বিপুল বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ২০ জন এখানে এসেছেন। তারা চিকিৎসাধীন। তাদের বেশিরভাগই আগুনের ধোঁয়ায় এবং সামান্য আঘাপ্রাপ্ত হয়েছেন।

এদিকে আগুন নেভাতে আসার পথে সড়ক দুর্ঘটনা ঘটে ফায়ার সার্ভিসের গাড়ি চালকসহ দুজন মারা গেছেন। আহত হয়েছেন অন্তত আটজন। শহরের চাষাঢ়ায় শান্তা মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান বলেন, ফতুল্লায় কারখানায় অগ্নিকাণ্ডের খবরে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের একটি গাড়ি যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে চালক মারা যান। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বাস ও প্রাইভেটকারসহ অটোরিকশাকে চাপা দেয়। এ সময় গাড়ির নিচে চাপা পড়ে এক পথচারী ঘটনাস্থলেই মারা যান। হতাহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102