ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৪

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ মার্চ, ২০২১
  • ৩২ বার পঠিত

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৬ জন দগ্ধের ঘটনায় সাব্বির (১৬) নামে চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় চারজনের মৃত্যু হলো।
আজ শনিবার (১৩ মার্চ) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল সাব্বিরের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, আজ সকালে আইসিইউতে তার মৃত্যু হয়েছে। তার শরীরের ৪২ শতাংশ দগ্ধ হয়েছিল। বর্তমানে এই ঘটনায় মিতা ১৪ শতাংশ, আফসানা ১০ শতাংশ দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে।

এর আগে এই ঘটনায় মিশাল (২৮) তার দেড় বছরের ছেলে মিনহাজ ও দূর সম্পর্কের শ্যালক মাহফুজুল ইসলাম (১২) চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

গত সোমবার (৮ই মার্চ) দিবাগত রাতে নারায়ণগঞ্জ ফতুল্লার মাজদাইর বাজার এলাকায় একটি বাড়ির ৬ তলায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের ৬ জন দগ্ধ হয়। ওই রাতেই তাদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102