ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নারায়ণগঞ্জের রিসোর্টে নারীকে ধর্ষণের অভিযোগ, প্রবাসী গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ৩২ বার পঠিত
অভিযুক্ত প্রবাসীকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সাইরা গার্ডেন রিসোর্টে বিয়ের কথা বলে নারীকে (৩৩) ধর্ষণের অভিযোগে হৃদয় মিয়া নামে এক প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৬ জুলাই) বিকালে তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার হৃদয় মিয়া (৩২) সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের পুরাতন গোগনগর এলাকার মো. ইদ্রীস আলীর ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী নারী সোমবার (২৫ জুলাই) রাতে বাদী হয়ে বন্দর থানায় মামলা করেন।

মামলার এজাহারে ওই নারী উল্লেখ করেছেন, ওমানে থাকা অবস্থায় হৃদয় মিয়ার সঙ্গে মোবাইলে পরিচয় হয় ওই নারীর। তিনি সোনারগাঁয়ের একটি এলাকায় বসবাস করেন। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০ জানুয়ারি ওমান থেকে দেশে আসে হৃদয়। এরপর ওই নারীকে নিয়ে বন্দরের বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায়। পরে বিয়ের কথা বলে সাইরা গার্ডেন রিসোর্টে তাকে একাধিকবার ধর্ষণ করে হৃদয়। সর্বশেষ ৩১ মে আবারও ধর্ষণ করে। পরবর্তী সময়ে ওই নারী বিয়ের দাবিতে হৃদয়ের বাড়িতে যান। সেখানে হৃদয়ের ভাই ও মাসহ পরিবারের লোকজন ওই নারীকে ভয়ভীতি দেখিয়ে বাড়ি থেকে বের করে দেয়। বাধ্য হয়ে এ ঘটনায় মামলা করেছেন তিনি।

বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, ‘অভিযুক্ত প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। বিয়ের কথা বলে দীর্ঘদিন ধরে ওই নারীকে ধর্ষণ করেছে হৃদয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102