ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গৃহবধূর আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১২ এপ্রিল, ২০২১
  • ২৯ বার পঠিত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিষপানে আত্মহত্যা করেছেন এক গৃহবধূ। রবিবার রাতে উপজেলার দাউদপুর ইউনিয়নের দাউদপুর আসলীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গত আট বছর যাবত দাউদপুর আসলীপাড়া এলাকার বারেক মিয়ার ছেলে কামাল মিয়ার সাথে একই এলাকার মমিন উদ্দিনের মেয়ে শিউলী আক্তার সাথীর দাম্পত্য জীবন চলে আসছিলো। তাদের দাম্পত্য জীবনে দুটি পুত্র সন্তানও রয়েছে। এদিকে সাথীর স্বামী কামাল তাদের প্রতিবেশী প্রবাসী মারফত আলীর স্ত্রী হাসনী বেগমের সাথে পরকীয়ায় লিপ্ত হয়। বিষয়টি সাথী জানতে পেরে তার স্বামী কামালকে সেখান থেকে বিরত করার বহু চেষ্টা করে। হাসনী বেগমের সাথে পরকীয়া বন্ধ না করায় রাত ১০টার দিকে ঘরে থাকা কিটনাশক পান করে আত্মহত্যা করে। ঘটনার পর থেকে হাসনী বেগম ও কামাল পলাকত রয়েছে।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক আমিনুল ইসলাম বলেন, এই ঘটনায় রূপগঞ্জ থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102