ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদা না দেওয়ায় মাদ্রাসায় ভাঙচুরের অভিযোগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২০
  • ৩৬ বার পঠিত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাবিকৃত এক লাখ টাকা চাঁদা না দেয়ায় একটি মাদ্রাসা অফিসে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। সন্ত্রাসীদের হামলায় মাদ্রাসার উপাধ্যক্ষ, শিক্ষক ও কর্মচারীসহ পাঁচজন আহত হয়েছেন বলে দাবি করা হচ্ছে।

সোমবার (২৩ নভেম্বর) সকালে উপজেলার দাউদপুর ইউনিয়নের বীরহাটাবো আল-জামিয়া আহআস সালাফিয়্যাত মাদ্রাসায় এ ঘটনা ঘটেছে বলে মাদ্রাসা কর্তৃপক্ষ দাবি করছে।

মাদ্রাসার উপাধ্যক্ষ আরমান সরকার জানান, দীর্ঘদিন ধরে দাউদপুর ইউনিয়নের চিহ্নিত সন্ত্রাসী আবু তালেব মাদ্রাসার অধ্যক্ষ ও তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। কিছুদিন আগে শিক্ষকদের জিম্মি করে ১০ হাজার টাকা আদায়ও করে নেয় সন্ত্রাসী আবু তালেব ও তার বাহিনীর লোকজন। সর্বশেষ দাবিকৃত এক লাখ টাকা আদায়ের জন্য সোমবার সকালে সন্ত্রাসীরা মাদ্রাসা অফিসে এসে অধ্যক্ষ ও উপাধ্যক্ষের ওপর চাপ প্রয়োগ করেন। এ সময় তারা টাকা দিতে অস্বীকার করলে সন্ত্রাসীরা প্রথমে চলে যায়। পরে আবার আবু তালেব ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র-শস্ত্র সজ্জিত হয়ে মাদ্রাসা অফিসে এসে হামলা চালায়।

তিনি জানান, সন্ত্রাসীদের হামলায় মাদ্রাসার উপাধ্যক্ষ, শিক্ষকসহ পাঁচজন আহত হন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারীরা ভাঙচুর করে ছাত্রদের কাছ থেকে আদায়কৃত বেতনের নগদ টাকাসহ প্রায় পাঁচ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলেও অভিযোগ করেন তিনি।

তবে মাদ্রাসায় হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ব্যাপারে জানতে চাইলে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান সময় নিউজকে বলেন, এমন ধরণের লিখিত অভিযোগ আমি পাইনি। তবে লোক মারফত খবর পেয়ে মাদ্রাসায় পুলিশ পাঠিয়েছিলাম। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত করে চাঁদাবাজির কোনো প্রমাণ পায়নি। তবে কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ওসি মাহমুদুল হাসান সময় নিউজকে আরো বলেন, তদন্ত করে আমরা জানতে পেরেছি মাদ্রাসার কমিটি নিয়ে দ্বন্দ্বের জের ধরে দু’পক্ষের মধ্যে উত্তেজনা ও বিরোধ চলছে। এই বিরোধ মীমাংসার জন্য স্থানীয় চেয়ারম্যান ও মেম্বার মিলে দু’পক্ষকে নিয়ে বৈঠক করছেন বলে জানতে পেরেছি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102