ads
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযানে হামলা, পুলিশের গুলি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ২৬ বার পঠিত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের মাদকবিরোধী ও ওয়ারেন্টের আসামি গ্রেফতারে অভিযানে হামলা চালিয়েছে মাদক ব্যবসায়ীরা।

এ সময় পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা ১৮ রাউন্ড শর্ট গানের গুলিবর্ষণ করেছে।তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

এ সময় পুলিশ দুটি রামদা উদ্ধার করেছে।বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোদনাইলের পূর্ব এনায়েতনগরের ডিএনডি খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. মশিউর রহমান।

পুলিশ জানায়, সিদ্ধিরগঞ্জ থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ গোদনাইলের পূর্ব এনায়েতনগর এলাকায় মাদকবিরোধী ও ওয়ারেন্টের আসামি গ্রেফতারে অভিযানে বের হয়।

এ সময় মাঠের অন্ধকারে কিছু লোকজনকে দেখতে পেয়ে তাদের কাছে যাওয়ার সময় তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে শুরু করে। পরে পুলিশ পাল্টা শর্টগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।বন্ধ হয়ে এলাকার সব দোকান-পাট।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. মশিউর রহমান বলেন, সন্ধ্যার পর অভিযানে গেলে মাদক ব্যবসায়ীরা আমাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। পরে পুলিশ ১৮ রাউন্ট শর্টগানের গুলি ছোড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে সক্ষম হয়।এ ঘটনায় কেউ হতাহত হয়নি। হামলাকারী মাদক ব্যবসায়ীদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102