ads
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ মে, ২০২৩
  • ৩২ বার পঠিত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অটোরিকশার ধাক্কায় ছমিরুন বেগম (৫৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

রোববার (২৮ মে) দিনগত রাতে সিদ্ধিরগঞ্জের বার্মাস্ট্যান্ড বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ছমিরুন ওই এলাকার মো. গিয়াসউদ্দিনের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, রাতে বার্মাস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি অটোরিকশা ওই নারীকে ধাক্কা দেন। পরে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মোজাম্মেল হক জানান, দুর্ঘটনার কিছুক্ষণের মধ্যেই পুলিশ অটোরিকশাটি আটক করে থানায় নিয়ে এসেছে। তবে চালক পলাতক। এ ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102