ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নারায়ণগঞ্জে অর্থ আত্মসাৎকারী প্রতারক চক্রের মূলহোতা গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ২৫ বার পঠিত

নারায়ণগঞ্জে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের মূলহোতা ফখরুজ্জামান ওরফে তপু ভূঁইয়াকে (৪৪) গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার (১২ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব ১১-এর এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু। ১১ সেপ্টেম্বর দিবাগত রাতে আড়াইহাজার থানাধীন বড় বিনাইরচর এলাকায় অভিযান পরিচালনা করে তপু ভূঁইয়াকে গ্রেফতার করা হয়। তপু নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার বড় বিনাইরচর এলাকার মহিবুর রহমান ভূঁইয়ার ছেলে।

জানা যায়, গ্রেফতার তপু একজন পেশাদার প্রতারক। তিনি ও তার সহযোগীরা পরস্পর যোগসাজসে দাতা সংস্থার আড়ালে সহজ সরল সাধারণ জনগণের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেন।

৮ মে প্রতারক চক্রের মূলহোতা ফখরুজ্জামান তপু ও তার সহযোগীরা লক্ষীপুরে অবস্থিত খিলবাইছা রহমানিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপালের কাছ থেকে নিজেদেরকে অনুদান সংস্থার লোক পরিচয় দিয়ে, মাদ্রাসার উন্নয়নের জন্য ইলেকট্রিক মালামাল ক্রয় করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। সেই হিসেবে ভাইস প্রিন্সিপাল হুমায়ুন কবির তাদেরকে একটি ইলেকট্রিক দোকানে নিয়ে যান। আসামিরা সেই দোকান থেকে ২ লাখ টাকার মালামাল কেনেন এবং ইলেকট্রিক পণ্য ক্রয়ের মূল্য পরিশোধের জন্য ইসলামী ব্যাংক মতিঝিল শাখার একটি চেক দেন।

পরে ইলেকট্রিক পণ্যের ব্যবসায়ী ওই চেক নিয়ে ইসলামী ব্যাংকের লক্ষীপুর শাখায় গেলে জানতে পারেন অ্যাকাউন্টে কোনো টাকা নেই। উক্ত ইলেকট্রিক ব্যবসায়ীর মনে সন্দেহ হলে আসামির মোবাইল নাম্বারে ফোন দিলে তা বন্ধ পাওয়া যায়।

সে সময় মাদ্রাসার ভাইস প্রিন্সিপালের সঙ্গে ইলেকট্রিক ব্যবসায়ী যোগাযোগ করলে জানতে পারেন যে, তিনি মূলত তাদের চেনেন না এবং তারা দাতা সংস্থার লোক বলে মাদ্রাসার উন্নয়নের কথা বলে তার সঙ্গে পরিচিত হন। প্রতারক চক্রটি ইলেকট্রিক ব্যবসায়ীর দোকান থেকে কেনা ইলেকট্রিক পণ্য উক্ত মাদ্রাসার উন্নয়নের জন্য প্রদানের প্রতিশ্রুতি দিয়ে সেই পণ্য মাদ্রাসার উন্নয়নে না দিয়ে সকল ইলেকট্রিক পণ্য নিয়ে চক্রের সবাই পালিয়ে যান।

তপু ভূঁইয়ার বিরুদ্ধে ইতোপূর্বে আড়াইহাজার থানাসহ বিভিন্ন থানায় ০৭ টি প্রতারণার মামলা রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102