ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নারায়ণগঞ্জে আসামি ছাড়াতে এসে গ্রেফতার হলেন তদবিরকারী প্রতারক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ জানুয়ারি, ২০২১
  • ৩২ বার পঠিত

ডিআইজির ঘনিষ্ঠজন পরিচয়ে থানা পুলিশের উপর চাপ প্রয়োগ করে পুলিশের অস্ত্র চুরির মামলার আসামি ও ছিনতাইকারীকে থানা হাজত থেকে ছাড়িয়ে নিতে এসে গ্রেফতার হয়েছেন শহিদ নামে এক প্রতারক। শুক্রবার রাতে থানার ফটক থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শহিদ ঝালকাঠি জেলার নলছিটি থানার কামদেপপুর থানার জয়নাল আবেদীনের ছেলে। সপরিবারে ফতুল্লা থানার রেলস্টেশন চেয়ারম্যান বাড়ি এলাকায় বসবাস করেন তিনি।

থানায় সাংবাদিকদের দেখে গ্রেফতারকৃত শহিদ বলেন যে, ১০ জনকে আমি ওসি বানিয়েছি আর আজ আমাকেই কিনা থাকতে হচ্ছে থানা হাজতে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে ডাকাত সর্দার আজমীরসহ তার সহযোগীদের থানায় জিজ্ঞাসাবাদের সময় শহিদ গ্রেফতারকৃত আজমীরের পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে এসে ওসির রুমে প্রবেশ করে ছাড়িয়ে নিতে তদবির করেন। এ সময় শহিদকে পাশের অভর্থ্যনা কক্ষে গিয়ে বসার জন্য অনুরোধ করলে সে ক্ষিপ্ত হয়ে উপস্থিত ফতুল্লা থানা পুলিশের কর্মকর্তাদের দেখে নেয়ার হুমকি দেন। একপর্যায়ে ফতুল্লা থানার ওসি আসলাম হোসেনকে উদ্দেশ্য করে বলেন যে, ডিআইজি, আইজির কাছ থেকে আমি যে কোনো কাজ আদায় করে নিয়ে আসি, আর আপনারা তা করলেন না। আমি (শহিদ) খুব মাইন্ড করলাম। আমার নাম শহিদ আমি সবাইকে দেখে নেব।

ফতুল্লা থানার ওসি আসলাম হোসেন বলেন, আজমীরকে ছাড়িয়ে নিতে এসে শহিদ আমাদের কাজে বাধা প্রদান করা হুমকি প্রদান করলে ৫৪ ধারায় তাকে গ্রেফতার করা হয়েছে।

এলাকাবাসী জানান ,গ্রেফতারকৃত শহিদ দীর্ঘদিন ধরে পুলিশের আইজি, ডিআইজির ঘনিষ্ঠজন পরিচয়ে স্থানীয় মহলে প্রভাব বিস্তার করে নানা অনৈতিক কর্মকাণ্ডের জন্ম দিয়ে আর্থিক ফায়দা গ্রহণের পাশাপশি ফতুল্লা, রেলস্টেশন আলীগঞ্জ,পিলকুনী, তক্কার মাঠসহ আশপাশের বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছ থেকে মাসোহারা গ্রহণ করে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102