ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নারায়ণগঞ্জে ইয়াবাসহ পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ মে, ২০২১
  • ৩০ বার পঠিত

ইয়াবা বিক্রির অভিযোগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে এক সহযোগীসহ ইমাম উদ্দিন নামে এক পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। এ সময় তাদের কাছ থেকে ১৯০ পিস ইয়াবা জব্দ করে র‌্যাব।

রোববার (৩০ মে) সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়েরের পর আসামিদের আদালতে হাজির করে পুলিশ। পরে আদালতের নির্দেশে তাদের জেলা কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার ইমাম উদ্দিন রাজধানীর ডেমরা থানায় সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পদে কর্মরত আছেন বলে জিজ্ঞাসাবাদে র‌্যাবকে জানিয়েছেন।

মামলার বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, র‌্যাব-১০ শনিবার দুপুরে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের নিমাইকাশারী বাগমারা এলাকায় অভিযান চালায়। এ সময় দুইজনকে গ্রেপ্তার করে তারা। মাদক ব্যবসায়ী নাসিরকে ইয়াবাসহ গ্রেপ্তারের পর সে স্বীকার করে জব্দ ইয়াবার মালিক ডেমরা থানার এএসআই ইমাম উদ্দিন। নিষিদ্ধ মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেটগুলো বিক্রি করার জন্য এএসআই ইমাম উদ্দিন তাকে দিয়েছে।

পুলিশ আরও জানায়, মাদক ব্যবসায়ী নাসির উদ্দীন এলাকার তালিকাভুক্ত ও চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগে একাধিক মামলা রয়েছে।

ঘটনার সত্যতা স্বীকার করে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান জানান, আসামিদের আদালতে হাজির করা হয়েছে। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102