ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত আরও ৬০ জন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ মে, ২০২১
  • ২৯ বার পঠিত

করোনার ভয়াবহতা অনেকটা কমলেও হঠাৎ করেই বেড়ে গেছে সংক্রমণের সংখ্যাটা। নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় ৬০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

এর আগে সোমবার যে সংখ্যাটা ছিলো ২৮ জন, মাত্র ১ দিনের ব্যবধানে এই দ্বিগুণ আক্রান্তের সংখ্যা আবার ভাবিয়ে তুলেছে। নারায়ণগঞ্জে শপিংমল গুলো এখন অনেকটা ব্যস্ততম হয়ে থাকে। এই সংক্রমণ নিয়ে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা, আবারো বাড়তে পারে করোনার সংক্রমণ।

নতুন ৬০ জনসহ নারায়ণগঞ্জ জেলায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ১২ হাজার ৯৯৯ জন আক্রান্ত হয়েছেন। এদিকে ৭ দিনের বিরতি দিয়ে জেলায় আরও ২ নারী মৃত্যু হয়েছে করোনায় আক্রান্ত হয়ে, এ নিয়ে ২শ’ ১২ জনের মৃত্যু হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন অফিস থেকে প্রকাশিত দৈনিক প্রতিবেদনে মঙ্গলবার (৪ মে) সকালে এ তথ্য প্রকাশ করা হয়।

৩ মে থেকে ৪ মে সকাল পর্যন্ত ৩৭৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে, এ নিয়ে জেলায় ১ লাখ ৪ হাজার ২৪৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। ৬০ জন নতুনসহ ১২ হাজার ৯৯৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় ২জন নারীর মৃত্যু নিয়ে জেলায় মোট ২শ’ ১২ জনের মৃত্যু হয়েছে। নারায়ণগঞ্জে নতুন করে সিটি কর্পোরেশন এলাকায় ৯ জন, সদরে ৩ জন, বন্দরে ২০ জন, সোনারগাঁয়ে ১২ জন ও রূপগঞ্জে ১৪ জন, আড়াইহাজারে ২ জন করোনায় আক্রান্ত হয়েছে।

পুরো জেলায় সবচেয়ে বেশি করোনা ভাইরাসে আক্রান্ত ও নিহতের সংখ্যা সিটি কর্পোরেশন এলাকায় সবচেয়ে বেশি। এযাবৎ এনসিসি এলাকায় মোট আক্রান্ত হয়েছে ৫ হাজার ৪ জন ও মারা গেছেন ১শ’ ৯জন। এদিকে সদর উপজেলায় আক্রান্ত ২ হাজার ৬৭৫ জনে মারা গেছেন ৪১ জন, বন্দর উপজেলায় আক্রান্তের সংখ্যা ৮১৫ ও মারা গেছেন ৮ জন, আড়াইহাজারে আক্রান্ত ৮৬৯ ও মারা গেছেন ৪ জন, সোনারগাঁয়ে আক্রান্ত ১ হাজার ২০০ জন ও মারা গেছেন ৩৬ জন এবং রূপগঞ্জে মারা গেছেন ১৪ জন ও আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩৭৬ জন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102