ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১২১ জন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১২ এপ্রিল, ২০২১
  • ২৯ বার পঠিত

নারায়ণগঞ্জে করোনাভাইরাসের দ্বিতীয় ধাপের সংক্রমণে আক্রান্ত ও মৃত্যুর হার প্রতিদিনই বাড়ছে। জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮৭ জনে। একই সময়ে করোনায় আক্রান্ত হয়েছে ১২১ জন। এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১ হাজার ৬০৬ জন।

নারায়ণগঞ্জ জেলা করোনা ফোকাল পার্সন ডা. জাহিদুল ইসলাম সোমবার (১২ এপ্রিল) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় ৭৪৮ জনের করোনা ভাইরাস পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১২১ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। আর মারা গেছে ৩ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪৬ জন। এখন মোট সুস্থের সংখ্যা দাড়াঁল ৯ হাজার ৩৯৭ জন।

গত বছরের ৮ মার্চ নারায়ণগঞ্জের ২ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতির মধ্য দিয়ে দেশে করোনাভাইরাসে প্রথম রোগী শনাক্ত হওয়ার পর দুই মাসের ‘লকডাউনে’ জনজীবন একপ্রকার অচল ছিল। এরপর সংক্রমণ কমার সঙ্গে সঙ্গে বিধিনিষেধও ধীরে ধীরে শিথিল হতে থাকে। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে জেলায় দৈনিক শনাক্তের হার নেমে এসেছিল মাত্র দশের কোঠায়। কিন্তু ফেব্রুয়ারির শেষ দিক থেকে আবার সংক্রমণ বাড়ছে দ্রুতগতিতে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102