ads
রবিবার, ১০ মে ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে নিহত বেড়ে ২, আহত ১৫

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
  • ৩৬ বার পঠিত

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় গ্যাসলাইনের লিকেজ থেকে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুজনে। শুক্রবার (১২ নভেম্বর) সকাল ৭টার দিকে ফতুল্লার লালখাঁর মোড়ে মোক্তার মিয়ার পাঁচ তলা ভবনের নিচ তলায় এ বিস্ফোরণ ঘটে।
নিহতরা হলেন- মায়া রানী (৪০) ও মঙ্গোলী রানী (৪২)। এছাড়া নাছির, হোসেন, কলমী, জাহিদুল, মনিসহ বিস্ফোরণে আহত হয়েছেন আরও অন্তত ৮ জন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এছাড়া বিস্ফোরণের পর উদ্ধার তৎপরতা চালাতে গিয়ে আহত হয়েছেন আরও ৭-৮ জন। তাৎক্ষণিকভাবে আহত সবার নাম-পরিচয় জানা যায়নি।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, ভোর ৭টার দিকে বিকট শব্দে মোক্তার মিয়ার পাঁচতলা বাড়ির নিচতলার ফ্ল্যাটে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে বাড়ির ৫টি রুম এবং পাশের বাড়ির আরও দুটি রুমের দেয়াল উড়ে গেছে। এ সময় মায়া রানী নামে এক নারী ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় দগ্ধ হন ৮ জন। তাদের ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। পরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গোলী রানী নামে আরও এক নারীর মৃত্যু হয়। এছাড়া বিস্ফোরণের পর উদ্ধার তৎপরতা চালাতে গিয়ে আরও ৭-৮ আহত হন।

তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ওই বাড়িটিও ঝুঁকিপূর্ণ বলে ধারণা করা হচ্ছে। তদন্তের পর বিস্তারিত জানানো

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102