ads
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নারায়ণগঞ্জে ঘরে ঢুকে কুপিয়ে গৃহবধূকে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ২৫ বার পঠিত

নারায়ণগঞ্জ নগরীর পাইকপাড়া এলাকায় নূরজাহান বেগম (৫০) নামে এক গৃহবধূকে হাত পায়ের রগ কেটে ও কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা।

এ সময়ে দুর্বৃত্তরা নিহতের গলায় ও হাতে থাকা স্বর্ণালংকার ছিনিয়ে নিয়েছে বলে জানিয়েছেন পরিবারের লোকজন। ৩ মে বিকালে পুলিশ নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করেছে। নিহত নূরজাহান গাড়ি চালক রমজান মোল্লার স্ত্রী।

নিহতের পরিবারের লোকজন জানান, বুধবার সকালে নিহত নুরজাহানের স্বামী ও ছেলে কাজের জন্য বাসার বাইরে চলে যান। বিকালে আশেপাশের লোকজন নূরজাহানের ঘরের ভিতরে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা এসে ঘরে মালামাল ও আসবাবপত্র তছনছ করে রেখে গেছে। নিহতের গলায় ও হাতে থাকা স্বর্ণ নিয়ে গেছে। এছাড়া ঘরে থাকা কিছু টাকাও নিয়ে গেছে। এব্যপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102