ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নারায়ণগঞ্জে চাঁদা না পেয়ে রেস্তোরাঁ কর্মচারীদের মারধরের অভিযোগ, এএসআই প্রত্যাহার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ৩২ বার পঠিত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি রেস্তোরাঁর দুই কর্মচারীকে মারধরের ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় শুক্রবার (২৯ জুলাই) রাতে অভিযুক্ত ভুলতা পুলিশ ফাঁড়ির এএসআই বারেককে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। এর আগে, বৃহস্পতিবার দুপুরে উপজেলার গোলাকান্দাইল মহাসড়কের পাশে সুগন্ধা রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ‘বৃহস্পতিবার দুপুরে একটি খাবার হোটেলে প্রবেশ করেন পুলিশের পোশাক পরিহিত এক ব্যক্তি। এ সময় তিনি বসে থাকা এক যুবককে চড়-থাপ্পর মারতে শুরু করেন। মারধর করে তাকে সেখান থেকে বের করে নিয়ে যান। একইভাবে আরেকটি ভিডিওতে আরেক যুবককে মারধর করতে দেখা যায়।

অভিযোগ উঠেছে সুগন্ধা রেস্তোরাঁর কর্মচারী সাগর ও নাঈমকে মারধর করা হয়। তারা জানান, প্রতিমাসে ভুলতা ফাঁড়ির পুলিশ দুই হাজার করে টাকা নেয়, মাসোহারা হিসেবে এ টাকা দিতে হয়। ঈদের ছুটিসহ নানা কারণে টাকা দিতে বিলম্ব হয়। তাই পুলিশ কর্মকর্তা বারেক ওইদিন এসে তাদের মারধর করেছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবির হোসেন বলেন, পুলিশ সুপারের নির্দেশে অভিযুক্ত পুলিশের এএসআইকে ভুলতা ফাঁড়ি থেকে প্রত্যাহার করে নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি, অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102