ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নারায়ণগঞ্জে ট্রাকের ধাক্কায় ৩ ব্যবসায়ী নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১ মে, ২০২১
  • ৩৩ বার পঠিত

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় পিকআপভ্যানে ট্রাকের ধাক্কায় তিন সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।

শনিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার দড়িকান্দী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে; তারা হলেন- কবির হোসেন (৩৮) উপজেলার সনমান্দী ইউনিয়নের আমদী গ্রামের আব্দুল খালেকের ছেলে ও রিয়াদ হোসেনের ছেলে আমির মিয়া (৪৪)।

কাচঁপুর হাইওয়ে থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, শনিবার ভোরে পিকআপভ্যানে সবজি নিয়ে মহাসড়কে উঠার সময় চট্টগ্রামগামী একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই কবির ও আমিরের মৃত্যু হন।

এ সময় আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। আহত দুজন ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102