ads
রবিবার, ১০ মে ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নারায়ণগঞ্জে তরুণীসহ দুজনের মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
  • ২৮ বার পঠিত

নারায়ণগঞ্জের আমলাপাড়া এলাকায় আবদুল কাদের নামে এক যুবককে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে বারটার দিকে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত ওই যুবকের বাড়ি শেরপুরের চাপাতলী এলাকায়। তিনি একটি ফুলের দোকানে কর্মচারী ছিলেন। রায়ণগঞ্জের খানপুর এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন।

সদর মডেল থানার পুলিশ পরির্দশক সুজন হক জানান, নিহতের গলায়, হাতে ও পায়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে মরদেহ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। রক্তাক্ত অবস্থায় ওই যুবককে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে সিদ্ধিরগঞ্জের নতুন আইলপাড়া এলাকায় একটি নির্জন জায়গা থেকে তানিয়া নামে এক তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রাত ১২ টার দিকে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরির্দশক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, ওই গৃহবধূর গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশ খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। যারা ঘটনার সাথে জড়িত তাদের শনাক্তকরণসহ গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102