ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নারায়ণগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে যুবক খুন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ৩৪ বার পঠিত

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিম দেওভোগ হাজীবাড়ি এলাকায় দুই গ্রুপের সংঘর্ষে ইমন (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহতের বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।

গতকাল শনিবার (১৭ জুলাই) রাতে মাদক ও এলাকার আধিপত্যকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। নিহত ইমন পশ্চিম দেওভোগ এলাকার মো: অরুন আহমেদের ছেলে। নিহত ইমনের লাশ নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে রয়েছে।

স্থানীয়রা জানান, মাদক ও এলাকার আধিপত্যকে কেন্দ্র করে শনিবার রাত পৌনে ১০ টার দিকে ডেবিড-আব্দুল্লাহ এবং ওমর ফারুক-ইমন গ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয় বলে জানিয়েছে স্থানীয়রা। এর মধ্যে ডেবিড ও আব্দুল্লাহ দুই ভাই এবং ওমর ফারুক ও ইমন দুই ভাই। সংঘর্ষের সময় ইমন গুরুতর আহত হন। নিহতের ভাই ওমর ফারুক ও মোহাম্মদ আলী ইমনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার পর দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফতুল্লা মডেল থানার ওসি রকিব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ইমন নামে একজন নিহত হন। কারা এ হত্যাকাণ্ডের সাথে জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102