ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নারায়ণগঞ্জে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১
  • ৪১ বার পঠিত

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় আধিপত্য বিস্তার ও ড্রেজার ব্যবসা কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার রাত ১০টার দিকে উপজেলার মদনপুর ইউনিয়নের সাইরা গার্ডেন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম জুয়েল মিয়া (২৫)। তিনি মদনপুর ইউনিয়নের আন্দিরপাড় এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য ও একই এলাকায় দুটি ড্রেজারের লাইন স্থাপন নিয়ে আলিম বাহিনী এবং জুয়েলের বাবা আনোয়ার বাহিনীর মধ্যে বিরোধ চলে আসছিল।

এরই ধারাবাহিকতায় আলিম বাহিনী জুয়েল বাহিনীর ওপর হামলা করে। এ সময় আলিমের লোকেরা জুয়েলকে এলোপাতাড়ি কুপিয়ে তার বাম হাত বিচ্ছিন্ন করে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই জুয়েলের মৃত্যু হয়।

এ ঘটনায় উভয়পক্ষের আরও কমপক্ষে ১৫ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নারায়ণগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. বিল্লাহ হোসেন বলেন, এলাকায় দুপক্ষের আধিপত্য বিস্তার এবং পূর্বশত্রুতার জের ধরে সংঘর্ষ হলে ঘটনাস্থলে এক যুবক নিহত হন।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এলাকার শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

এ ব্যাপারে বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, এলাকায় আধিপত্য বিস্তার ও ড্রেজার ব্যবসা কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় জুয়েল মিয়া নিহত হয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102