ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নারায়ণগঞ্জে বারবিকিউ পার্টিতে বাজি ধরে অতিরিক্ত মদ পান! মৃত্যু ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৯ জানুয়ারি, ২০২১
  • ৪২ বার পঠিত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অতিরিক্ত মদ পানে অসুস্থ হয়ে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বাজি ধরে অতিরিক্ত মদ পান করে তারা। মৃতরা হলেন- তোফাজ্জল (৪২) ও মহসিন (২২)।

বৃহস্পতিবার রাতে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পাঞ্চলের ১৬ জনের একটি দল মদ পান করে। পর তাদের মধ্যে ১৩ জন অসুস্থ হয়ে পড়ে। এদের মধ্যে দুজনের মৃত্যু হয়।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পাঞ্চল এলাকায় ১৬ জনের একটি দল বারবিকিউ পার্টির আয়োজন করে। সেখানে তারা বিয়ার পান করা নিয়ে একে অপরের সঙ্গে বাজি ধরে। এতে প্রত্যেকে ১০/১২টি বিয়ার পান করে বলে পার্টিতে উপস্থিত সদস্যরা জানায়।

শুক্রবার সকাল থেকে তারা অসুস্থ হয়ে পড়ে। পরে তাদেরকে স্থানীয় ও ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় পিরোজপুরের তোফাজ্জল, প্রতাবের চরের মোক্তার হোসেনর ছেলে মহসিনের মৃত্যু হয়।

এ ছাড়াও এ ঘটনায় অসুস্থ ঝাউচরের কামালের ছেলে জিসান আহমেদ, কাদিরগঞ্জের বাবুরর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তারা আইসিইউতে চিকিৎসাধীন আছে। এদিকে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে হৃদয়, রাহিম, সারোয়ারসহ পাঁচজন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, এ ব্যাপারে আমরা প্রাথমিক তথ্য পেয়েছি। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানাতে পারব।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102