ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নারায়ণগঞ্জে বাসে ডাকাতির চেষ্টা, একজনকে গণপিটুনি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ২৪ বার পঠিত

নারায়ণগঞ্জে চালক-হেলপারকে জিম্মি করে চলন্ত বাসে ডাকাতির চেষ্টা হয়েছে। এসময় এক ব্যক্তিকে গণপিটুনি দিয়েছেন যাত্রীরা। পরে পুলিশ গিয়ে তাকে আটক করেছে।

বৃহস্পতিবার (৪ আগস্ট) ভোর ৪টা দিকে সদর উপজেলার ফতুল্লা থানার সাইনবোর্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে। আটক নেছার উদ্দিন (৩৩) সিদ্ধিরগঞ্জের মিজমিজি কান্দাপাড়া এলাকার নুরুল হকের ছেলে। তাকে খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

যাত্রীরা জানান, জামালপুর থেকে ছেড়ে আসা একটি পরিবহন বাসটি ভোর ৪টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড এলাকায় পৌঁছায়। যাত্রী নামানোর সময় হঠাৎ নেছার উদ্দিনসহ তিন যুবক বাসে ওঠেন। বাসটি অল্প কিছুদূর যাওয়ার পর চালক ও হেলপারের গলায় ছুরি ধরে তাদের কাছ থেকে টাকাপয়সা কেড়ে নেয়। পরে পালিয়ে যাওয়ার সময় যাত্রীরা ধাওয়া করে একজনকে আটক করে গণপিটুনি দেয়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে আটক করে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার এ এস আই জাহিদ হাসান জুয়েল বলেন, আমরা অভিযুক্তকে আটক করেছি। বেশি মারধরের ফলে তার অবস্থা কিছুটা গুরুতর। তাকে হাসপাতালে নিয়ে পুলিশ হেফাজতে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় ডাকাতির অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি সুস্থ হলে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102