ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নারায়ণগঞ্জে মসজিদে ভয়াবহ আগুন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৭ মার্চ, ২০২১
  • ৩০ বার পঠিত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাইতুল মামুর জামে মসজিদ নামে একটি মসজিদে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রবিবার (৭ মার্চ) সকাল ৬টার দিকে উপজেলার তারাব পৌরসভার রূপসী এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৬টার দিকে উপজেলার তারাব পৌরসভার রূপসী এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের পাশে বাইতুল মামুর জামে মসজিদের ভেতরে হঠাৎ আগুন ধরে যায়। আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে যেতে থাকলে মসজিদ থেকে মুসল্লিরা বাইরে বেরিয়ে যান। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়।

ডেমরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ওসমান গণি বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ১ ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডে মসজিদটির মালামাল পুড়ে প্রায় ৩ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে মসজিদ কমিটি দাবি করেছে। বৈদ্যুতিক গোলযোগের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বাকিটা তদন্তের পর জানা যাবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102