ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নারায়ণগঞ্জে লঞ্চ দুর্ঘটনার জন্য দায়ী জাহাজ আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১
  • ৩২ বার পঠিত

নারায়ণগঞ্জ জেলার শীতলক্ষ্যা নদীর কয়লাঘাটে লঞ্চ দুর্ঘটনার জন্য দায়ী কর্গো জাহাজ এস.কে.এল-৩ জাহাজটি মুন্সীগঞ্জ থেকে আটক করেছে কোস্টগার্ডের নারায়ণগঞ্জের পাগলা স্টেশন ইউনিট।

নারায়ণগঞ্জ নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, এমভি সাবিত আল হাসান লঞ্চকে ধাক্কা দেয়া সেই কর্গো জাহাজ এস কে এল-৩ কে মুন্সিগঞ্জের গজারিয়া থেকে আটক করেছে কোস্টগার্ডের পাগলা ইউনিট। এ সময় ১৪ জন ব্যাক্তিকেও আটক করা হয়েছে।

তিনি জানান, আটকের পর জাহাজটিকে নৌ-পুলিশের কাছে হন্তান্তর করা হয়েছে। এটি নারায়ণগঞ্জে নিয়ে আসছি। নারায়ণগঞ্জে আনার পর এ জাহাজের ব্যাপারে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। তবে আটক ১৪ ব্যাক্তি জাহাজের স্টাফ কিনা এবং এদের মধ্যে ঘটনার সময় থাকা জাহাজের মাস্টার, সুকানি রয়েছে কিনা তা তারা খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন।

এ দুর্ঘটনার ব্যাপারে বিআইডব্লিউটিএ’র দায়ের করা মামলা তদন্ত করছে নৌ-পুলিশ। সে মামলায় এ জাহাজটিকে আটক দেখানো হবে বলে জানিয়েছে নৌ-পুলিশ।

গত ৪ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় লঞ্চ টার্মিনাল থেকে যাত্রী নিয়ে মুন্সীগঞ্জে যাচ্ছিল এমভি সাবিত আল হাসান লঞ্চটি। নারায়ণগঞ্জ টার্মিনাল ছাড়ার কিছুক্ষণের মধ্যে এস.কে.এল-৩ নামের একটি কর্গো জাহাজের ধাক্কায় ডুবে যায় লঞ্চটি। এসময় লঞ্চে থাকা যাত্রীদের একটি অংশ সাঁতরিয়ে তীরে উঠতে পারলেও নিচতলার যাত্রীরা পানিতে তলিয়ে যায়। এই ঘটনায় ৩৪ জনের মৃত্যু হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102