ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যায় লঞ্চডুবি: মৃত বেড়ে ১১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ২৫ বার পঠিত

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যায় লঞ্চডুবির ঘটনায় শিশুসহ আরও তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এনিয়ে লঞ্চডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখনো ১ জন নিখোঁজ রয়েছেন।

কোস্টগার্ড জানায়, মঙ্গলবার (২২ মার্চ) সকালে নারায়ণগঞ্জের কয়লাঘাট এলাকা থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়। আর মুন্সিগঞ্জের গজারিয়া থেকে উদ্ধার হয় দুই যুবকের মরদেহ। তাদের বাড়ি মুন্সিগঞ্জে।

বিআইডব্লিউটিএ’র তথ্য মতে, নিখোঁজ রয়েছেন একজন। তবে স্বজনরা বলছেন বেশ কয়েকজন। তাদের সন্ধানে শীতলক্ষ্যার পাড়ে অপেক্ষা করছেন অনেকে।

লঞ্চডুবির ঘটনায় জাহাজের চালকসহ ৮ জনকে ৩ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

এর আগে রোববার (২০ মার্চ) দুপুরে কার্গোর ধাক্কায় ডুবে যাওয়া এমভি আশরাফ উদ্দিন নামের লঞ্চটি নারায়ণগঞ্জ থেকে মুন্সীগঞ্জ যাচ্ছিল। পথে আলামিন নগর ব্রিজের কাছে এমভি রূপসী- ৯ নামের একটি পণ্যবাহী জাহাজ-লঞ্চটিকে ধাক্কা দেয়।

নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলার অনেকেই নিয়মিতভাবে এই নৌ-রুট ব্যবহার করেন। দুর্ঘটনার পরপরই যাত্রীদের স্বজনরা নদীপাড়ে ভিড় করেন। উদ্ধার হওয়া মরদেহ সনাক্ত হলে স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।

ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, বিআইডাব্লিউটিএর যৌথ উদ্ধার অভিযানে দুর্ঘটনার কিছুক্ষণ পরই লঞ্চটির অবস্থান শনাক্ত করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102