ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নারায়ণগঞ্জে সাংবাদিকপুত্রকে ডেকে নিয়ে ছুরিকাঘাত, আটক ১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ৩৭ বার পঠিত

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজের ছেলে আহমেদ অনন্ত শাহকে (১৬) ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত এক কিশোরকে আটক করেছে পুলিশ। রবিবার (৩ এপ্রিল) রাত সাড়ে ১০ টায় শহরের জামতলা এলাকার কেন্দ্রীয় ঈদগাহ’র সামনে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় অনন্তকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় রাত পৌনে ১২টার দিকে পুলিশ অভিযুক্ত এক কিশোরকে গ্রেফতার করে।

ছুরিকাঘাতের শিকার অনন্ত নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী।

ভুক্তভোগীর বাবা শরীফ উদ্দিন সবুজ বলেন, স্কুলের এক স্যার অসুস্থ হওয়ায় হাসপাতাল থেকে চিকিৎসা শেষে অ্যাম্বুলেন্সে করে তাকে বাসায় পৌঁছে দেয় শিক্ষার্থীরা। সেখান থেকে বাসায় ফিরছিল অনন্ত। ফেরার পথে রাস্তায় কিছু বখাটে ছেলে তাকে ডেকে নিয়ে মারধর ও ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে যায়।

ফতুল্লা মডেল থানার এসআই হুমায়ুন কবির বলেন, ‘বন্ধুদের মধ্যে তর্কবির্তকের জের ধরে কয়েকজন কিশোর অনন্তকে ছুরিকঘাত করে। খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে এক কিশোরকে আটক করা হয়েছে। তার জিজ্ঞাসাবাদ চলছে। বিস্তারিত পরে জানানো হবে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102