ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নারায়ণগঞ্জে সাবেক মেম্বারকে কুপিয়ে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জুন, ২০২২
  • ৩১ বার পঠিত

নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য দৌলত হোসেনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। রবিবার (২৬ জুন) দিবাগত রাত ১০টায় গোগনগর ব্রিজের সামনে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে জখম করে। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে রাজধানীর আজগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত দৌলত মেম্বার জেলা কৃষক লীগের সাবেক সহসভাপতি ছিলেন। তিনি সদর উপজেলার গোগনগর ও সৈয়দপুর এলাকার ত্রাস হিসেবে পরিচিত ছিলেন। তার বিরুদ্ধে একাধিক হত্যা, চাঁদাবাজি ও মাদক মামলা রয়েছে।

স্থানীয়রা জানান, সম্প্রতি এলাকার একাধিক সম্পত্তি নিয়ে দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ নিয়ে থানায় পাল্টাপাল্টি অভিযোগ করে। এক পক্ষে ছিলেন রবিন ও অপর পক্ষে ছিলেন লুৎফর রহমান। ওই সময় দুই পক্ষের মধ্যে মারামারিতে একাধিকজন হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে রবিনের বিরুদ্ধে অবস্থান নেন দৌলত মেম্বার ও তার লোকজন। এ নিয়ে এলাকায় উত্তেজনা ছিল। এর জের ধরে রবিবার রাতে গোগনগর ব্রিজের সামনে দৌলত মেম্বারের গতিরোধ করে কয়েকজন সন্ত্রাসী। পরে তারা দৌলত মেম্বারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। তাকে দ্রুত ঢাকায় আজগর আলী হাসপাতালে নেওয়া হলে মারা যান।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইদুজ্জামান বলেন, এলাকায় উত্তেজনা নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন রয়েছে। নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102