হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় হেফাজতের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে জেলা পুলিশ সুপারসহ আহত হয়েছেন বেশ কয়েকজন। এক তরুণ গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।
রোববার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। এঘটনায় ১৫-২০ জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এদিকে বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় হেফাজত ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হতে দেখা গেছে। সেখানে পরিস্থিতি থমথমে রয়েছে। বন্ধ রয়েছে দূরপাল্লার পরিবহন চলাচল। পাল্টাপাল্টি ধাওয়ার একপর্যায়ে মাদ্রসা ছাত্রদের ধাওয়া দিয়ে সরিয়ে দিয়েছে পুলিশ।
উভয় পক্ষ সতর্ক অবস্থানে আছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে র্যাব সদস্যরাও সেখানে উপস্থিত আছেন।