ads
বুধবার, ১৩ মে ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১৬৪ জন, সংক্রমণের হার ৩৮.৭৭%

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ৩৭ বার পঠিত

নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৬৪ জন। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩৮.৭৭ শতাংশ।

মঙ্গলবার (৬ জুলাই) এ তথ্য জানান জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৪২৩টি। এ নিয়ে নারায়ণগঞ্জে করোনা পজেটিভ রোগীর সংখ্যা দাঁড়ালো ১৪ হাজার ৬১৬ জন এবং এ পর্যন্ত মারা গেছেন ২২৫ জন। একদিনে সুস্থ হয়েছেন আরও ২২ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৩ হাজার ৩৭৮ জন।

২৪ ঘণ্টায় আক্রান্তের মধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় ৫১ জন, বন্দর উপজেলায় ৪২ জন, সদর উপজেলায় ২৪ জন, রূপগঞ্জ উপজেলায় ২২ জন, সোনারগাঁও উপজেলায় ১৪ জন এবং আড়াইহাজার উপজেলায় ১১ জন শনাক্ত হয়।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ জানান, নারায়ণগঞ্জে ভ্যারিয়েন্ট শনাক্তের কোনো ব্যবস্থা নেই তবে যেহেতু কেন্দ্রীয়ভাবে জানানো হয়েছে আক্রান্তের ৮০ ভাগ ভারতীয় ভ্যারিয়েন্ট তাই নারায়ণগঞ্জেও এই ভ্যারিয়েন্ট আছে। আমাদের অসাবধানতার কারণে দিন দিন আক্রান্ত বাড়ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102