ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নারায়ণগঞ্জ শহরে ৩ গৃহবধূর মৃত্যু: গ্রাহকের তারে ত্রুটি ছিল দাবি ডিপিডিসির

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ৩১ বার পঠিত
তিন গৃহবধূর লাশ ঘিরে স্বজনদের আহাজারি

নারায়ণগঞ্জ শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিন গৃহবধূ মৃত্যুর ঘটনায় গ্রাহকের ইন্টার্নাল ওয়্যারে (তারের) ত্রুটি ছিল বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ ডিপিডিসি পশ্চিম জোনের নির্বাহী প্রকৌশলী মো. আনিসুর রহমান। ওই কর্মকর্তা বলেন, ‘একই বাড়িতেই বিদ্যুতায়িত হয়ে তিন নারী মারা গেছেন। মিটারের পরে যে অংশের তার থাকে তা গ্রাহকদের অংশের। গ্রাহকদের বাসার ইন্টার্নাল ওয়্যারিংয়ের কোনও সমস্যা ছিল। আমাদের কর্মকর্তা গিয়ে দেখে এসেছেন। আমাদের তারে কোনও সমস্যা হয়নি। আমাদের তারে যদি কোনও সমস্যা হতো তাহলে অন্য লাইনেও সমস্যা দেখা দিতো।’

বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে শহরের দেওভোগ এলাকায় একটি বাড়ির লোহার গেট বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের তিন গৃহবধূ মারা যান। মৃতরা হলেন দীপক ঘোষের স্ত্রী মনি ঘোষ (৪০), নিখিল ঘোষের স্ত্রী বাসন্তী ঘোষ (৪৫) ও রজিত ঘোষের স্ত্রী বিমলা ঘোষ (৫৫)। তারা সম্পর্কে তিন জা।

নিহতদের ভাসুর ও দেবর রবীন্দ্র চন্দ্র ঘোষ এই ঘটনার প্রত্যক্ষদর্শী। তিনি পাশের বাড়িতে বসবাস করেন। তিনি বলেন, ‘বাড়ির বৈদ্যুতিক তারে অনেক লিকেজ আছে। তাছাড়া তারগুলো একেবারে টিনের উপর ও নিচ দিয়ে নেওয়া হয়েছে। এছাড়া গেটের পাশে একটি তার রয়েছে। এই তারে এর আগেও লিকেজ ছিল। বেশ কয়েকবার লিকেজ সারিয়েছি।’

ঘটনার বর্ণনা দিয়ে তিনি আরও বলেন, ‘বৃষ্টির সময়ে বিমলা ঘোষ গেটের ওপর থেকে কাপড় সরিয়ে পাশের জমে থাকা পানি অপসারণ করতে ড্রেন পরিষ্কার শুরু করেন। এ সময় বাড়ির লোহার গেট স্পর্শ করে তিনি চিৎকার দিয়ে ওঠেন। তাকে বাঁচাতে বাসন্তী এগিয়ে গেলে তিনিও বিদ্যুতায়িত হয়ে পড়েন। এভাবে মনি ঘোষও বিদ্যুতায়িত হয়ে পড়েন। তাদের সবার শরীরের জামা-কাপড় বৃষ্টির পানিতে ভেজা ছিল। এ সময় তাদের বাঁচাতে আমার স্ত্রী এগিয়ে যান। কিন্তু তাদের স্পর্শ করতেই বিদ্যুতের শক লেগে দূরে ছিটকে পড়েন। এ সময় আমার সন্তানরা এগিয়ে যেতে চাইলে তাদের বাধা দেই। তখন চিৎকার করে মেইন সুইচ বন্ধ করতে বলি। ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। পরে তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করে।’

স্থানীয় বাসিন্দা লিটন সাহা বলেন, ‘আমাদের এলাকায় ঘিঞ্জি পরিবেশে চলাফেরা খুবই কষ্টকর। তার উপরে বিদ্যুতের তার যেখানে সেখানে ঝুলে থাকতে দেখা যায়। সচেতনতার অভাব রয়েছে। তাছাড়া টিনের চালায় তার থাকলে যে কোনও সময় লিকেজ থেকে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। একটু অসচেতনতার কারণে তিনটি প্রাণ চলে গেলো। এখন হয়তো টনক নড়বে।’

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনিরুজ্জামান মনির বলেন, ‘এটা বাসা বাড়ির লাইন ছিল। শুনেছি, তারের লিকেজ থেকে এই দুর্ঘটনা ঘটেছে। তবে কার দোষ ছিল, এটা এই মুহূর্তে বলা সম্ভব নয়। তবে এ ঘটনায় কারও অনিয়ম বা অব্যবস্থাপনা থাকলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102