নারায়নগঞ্জ-ঢাকা লিংক রোডের চাঁদমারি এলাকায় অগ্নিকান্ডে ৩০টি রিক্সা এবং কমপক্ষে ২০ টি দোকান ঘর পুড়ে গেছে।
সোমবার রাত সাড়ে বারোটার দিকে একটি রিকশা গ্যারেজ এই ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, রাত সাড়ে বারোটার দিকে রিকশা গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত হয়। এসময় গ্যারেজে থাকা ৩০ টি রিকশা ছিল পুড়ে যায়। অল্প কিছুক্ষনের মধ্যে আগুন প্বার্শবতী এলাকায় ছড়িয়ে পড়লে পাশের ২০টির মতো কয়েকটি দোকানও পুড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।