ads
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নারীদের অসম্মান করে বডি স্প্রে’র বিজ্ঞাপন, অবশেষে ক্ষমা চাইল সংস্থাটি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ৫৫ বার পঠিত

লেয়ার শট বডি স্প্রে’র অশালীন বিজ্ঞাপন নিয়ে তোলপাড় হয়েছিল নেটদুনিয়া। ভারত সরকারের ভর্ৎসনার মুখেও পড়তে হয় সংস্থাকে। এমন পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করে ক্ষমা চাইল ডিও প্রস্তুতকারক ব্র্যান্ডটি।

সম্প্রতি আইপিএল চলাকালে লেয়ার ব্র্যান্ডের ‘শট’ নামে একটি বডি স্প্রের বিজ্ঞাপন প্রচার করা হয়। সেখানে বলতে দেখা যায়, ‘আমরা চারজন আর ও একা। শট কে নেবে?’। এই ছিল বিজ্ঞাপনের ভাষা। আর এই নিয়েই তৈরি হয় তুমুল বিতর্ক। বিজ্ঞাপনটিকে ধর্ষণের নামে রসিকতা হিসেবে দেখছে মানুষ। ফলে সোশ্যাল মিডিয়ায় ঝড় বয়ে গেছে।

তুমুল বিতর্কের মধ্যে টুইটার ও ইউটিউবকে লেয়ার শট বডি স্প্রে’র বিজ্ঞাপনটি তুলে নেওয়ার নির্দেশ দেয় ভারতের তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়। চিঠিতে মন্ত্রণালয় জানায়, ওই বিজ্ঞাপনে নারীদের অসম্মান করা হয়েছে। এমনকি যৌন হেনস্তাকেও উসকানি দেওয়া হয়েছে।

 

বিজ্ঞাপন নিয়ে বিতর্কের পারদ যখন তুঙ্গে, তখন নিজেদের ভুল স্বীকার করল ডিও প্রস্তুতকারক ব্র্যান্ডটি। টুইটারের এক টুইটে তারা লেখে, আমাদের বিজ্ঞাপন অনেককেই আঘাত করেছে। আমরা তার জন্য ক্ষমাপ্রার্থী।

তারা আরও জানায়, সব অনুমতি পাওয়ার পরই বিজ্ঞাপনটি প্রকাশ করা হয়েছিল। কিন্তু এর মাধ্যমে আমরা কোনো নারীর ভাবাবেগে আঘাত করতে কিংবা অপমান ও অসম্মান করতে চাইনি। এরপরই তারা নিশ্চিত করে ইতোমধ্যে সব মিডিয়াকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা বিজ্ঞাপনটি আর সম্প্রচার না করে।

বেশ কিছুদিন ধরেই লেয়ারর শট বডি স্প্রে-র দু’টি বিজ্ঞাপন বিভিন্ন মাধ্যমে সম্প্রচারিত হচ্ছিল। যার একটিতে পাঁচ তরুণ ও এক তরুণীকে দেখা যায়। যেখানে চার তরুণ লেয়ার শট বডি স্প্রের খোঁজে একটি ঘরে ঢোকে। যেখানে একটি বিছানায় বসে থাকতে দেখা যায় এক তরুণ ও তরুণীকে। ঘরে ঢুকে যৌন ইঙ্গিতবাহী কথা বলে চার তরুণ। তারা বলে, ‘আমরা চারজন আর ও একা৷ শট কে নেবে?’ যাতে ভয় পেয়ে যান তরুণী। বিজ্ঞাপনটি বাজারে আসা মাত্র একদল মানুষ আপত্তি করতে শুরু করে। তারপরই তা টুইটার ও ইউটিউবকে তুলে নিতে বলে মন্ত্রণালয়। সমালোচনায় ইতি টানতে এবার ক্ষমাই চেয়ে নিল সংস্থাটি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102