ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নারী ফুটবলারদের পাশে বাফুফে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭৫ বার পঠিত

কোচ ফুটবলার দ্বন্দ্বে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তোপের মুখে পড়তে হচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্যদের। সামাজিক যোগাযোগমাধ্যমে নানানভাবে হেনস্তা এবং হুমকির শিকার হচ্ছেন নারী ফুটবলাররা।

নারী ফুটবলারদের নিরাপত্তায় কোনো ছাড় দেয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে বাফুফে জানিয়েছে নারী ফুটবলারদের নিরাপত্তার স্বার্থে কঠোর অবস্থানে তারা।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) এক ফেসবুক পোস্টে নারী দলের সদস্য মাতসুসিমা সুমাইয়া জানিয়েছিলেন তাকে ধর্ষণ এবং হত্যার হুমকি দেয়া হচ্ছে। সুমাইয়ার পোস্টের পর রাতে এক বিবৃতি দিয়েছে বাফুফে।

বিবৃতিতে বলা হয়েছে, `বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাংলাদেশ মহিলা জাতীয় ফুটবল দলের খেলোয়াড় মাতসুশিমা সুমায়াকে লক্ষ্য করে হুমকি ও হয়রানির তীব্র নিন্দা জানায়। জবাবে, বাফুফে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং কর্তৃপক্ষকে অবিলম্বে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। কোনো ক্রীড়াবিদকে তাদের দেশের প্রতিনিধিত্ব করার জন্য অপমানের সম্মুখীন হতে হবে না। বাফুফে তার খেলোয়াড়দের সুরক্ষা এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। ‘

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102