ads
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নারী সেজে মাদক পাচারের সময় ২ যুবক গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ মার্চ, ২০২১
  • ৩৮ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বোরকা পড়ে নারী সেজে মাদক পাচারের সময় ইমরান মিয়া-(২৫) ও মো. সবুজ-(২০) মিয়া নামে দুই যুবককে গ্রেফতার করেছে হাইওয়ে থানার পুলিশ। বুধবার ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার বিশ্বরোড থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ইমরান মিয়া নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মোড়াপাড়ার জুয়েল মিয়ার ছেলে ও সবুজ মিয়া একই এলাকার শরীফ মিয়ার ছেলে। এসময় তাদের কাছ থেকে ৭৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ব্যাপারে বিশ্বরোড খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. সাখাওয়াত হোসেন বলেন গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বরোডের ইকোনো বাস কাউন্টারের সামনে বোরকা পরা এক নারী ও এক যুবককে আটক করা হয়।

পরে তাদেরকে তল্লাশী করে বোরকা পরা ইমরানের কাছ থেকে ৪৩ বোতল ও সবুজের ব্যাগ থেকে ৩৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

তিনি বলেন, বোরকা পড়া ইমরানের পায়ে আলতা, মেয়েদের জুতা ছিলো। তাদের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102