ads
বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নালিতাবাড়ীতে একরাতে তিন কৃষকের ১১ গরু চুরি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১
  • ৩২ বার পঠিত
একরাতে তিন কৃষকের ১১ গরু চুরি

শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে একরাতে একই এলাকার তিন কৃষকের ১১টি বিদেশি জাতের গরু চুরি করে নিয়ে গেছে চোরচক্র। এসব গরুর মূল্য ২৫ লাখ টাকা বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

এ নিয়ে রোববার (২৬ ডিসেম্বর) নালিতাবাড়ী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা।

খোঁজ নিয়ে জানা যায়, শনিবার রাতে প্রতিদিনের মতো যার যার গোয়ালে গরু রেখে ঘুমাতে যান। ভোরে উঠে দেখেন আব্দুস সাত্তারের তিনটি, আব্দুল জব্বারের ছয়টি এবং হারুনের দুটি বিদেশি জাতের গাভি ও বাছুর চুরি হয়ে গেছে। পরে তারা খোঁজাখুঁজি করে জানতে পারেন কাছেই থাকা নালিতাবাড়ী-শেরপুর সড়কপথে ভারী যানবাহনে গরুগুলো নিয়ে যাওয়া হয়েছে।

ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুস সাত্তার বলেন, আমি রাত ২টায়ও গোয়ালঘর থেকে দেখে এসেছি গরু তিনটি ছিল। কিন্তু ভোরে গোয়ালঘর থেকে গরু বের করতে গেলে দেখি সবগুলো চুরি হয়ে গেছে।

এ বিষয়ে নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

চলতি ডিসেম্বরের প্রথমদিকে উপজেলার কাপাসিয়া এলাকা থেকে অন্য কৃষকের ছয়টি বিদেশি জাতের গরু চুরি করে নিয়ে যায় চোরচক্র।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102