ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নালিতাবাড়ীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৭ জুন, ২০২১
  • ৪১ বার পঠিত

নালিতাবাড়ি প্রতিনিধি; শেরপুরের নালিতাবাড়ীতে পুকুরের পানিতে ডুবে আবুল কায়েশ নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৭ জুন) বেলা আড়াইটার দিকে উপজেলার যোগানিয়া ইউনিয়নের জামিরাকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

পরিবারিক সুত্রে জানা গেছে, ওই গ্রামের মাওলানা আজিজুর রহমানের একমাত্র শিশু পুত্র আবুল কায়েশ বেলা আড়াইটার দিকে তার দাদা ও অন্য শিশুদের সাথে বাড়ির আঙিনায় খেলছিল। এরই ফাঁকে কোন এক সময় সবার অজান্তে বাড়ির পাশে থাকা পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে ডুবে যায় কায়েশ। কিছুক্ষণ পর তাকে না দেখে দাদা ও বাড়ির লোকজন পুকুরে খোঁজতে গেলে তারা কায়েশের লাশ পানিতে ভাসতে দেখেন। পরে উদ্ধার করে দ্রুত নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102