ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাতক্ষীরায় নাশকতার মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ৩৯ বার পঠিত

সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা জামায়াত নেতা অধ্যাপক গোলাম ফারুককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৮ এপ্রিল) বিকালে পরানপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, গোলাম ফারুকের বিরুদ্ধে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন ও নাশকতা সৃষ্টির পরিকল্পনার মামলা রয়েছে। এই মামলায় তিনি গত কয়েকদিন পলাতক ছিলেন। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্ত কর্মকর্তা এসআই কাওছার অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। শনিবার আদালতে সোপর্দ করা হবে।

প্রসঙ্গত, গত ৩০ মার্চ রাতে উপজেলা ও ইসলামকাটি ইউনিয়ন জামায়াতের শীর্ষ নেতারা উথালী গ্রামের আমজাদ সরদারের বাড়িতে জনমনে ভীতি তৈরি ও দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে সরকারের ভাবমূর্তী ক্ষুণ্ন করার জন্য গোপন বৈঠকে মিলিত হয় বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়।

উপজেলা জামায়াতের আমির মাওলানা মফিজুল ইসলাম (৫৫) ও সেক্রেটারি অধ্যাপক ইদ্রীস আলী মোড়লসহ (৫০) ছয় জন জামায়াত নেতা-কর্মী ওই রাতে গ্রেফতার হয়। এ ঘটনায় ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০-৬০ জনের বিরুদ্ধে তালা থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫ডি ধারায় মামলা (১২/২২) করে পুলিশ। এই মামলায় গোলাম ফারুক এজাহারনামীয় আসামি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102