ads
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নাশকতা মামলায় বিএনপি নেতা হেলাল-এজাজসহ ৮ জন কারাগারে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ৫৪ বার পঠিত

খুলনার ডুমুরিয়ায় নাশকতা মামলায় বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খানসহ ৮ জনকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে তারা খুলনার সিনিয়র দায়রা জজ আদালতে জামিন শুনানির জন্য হাজির হন। আদালতের বিচারক মীর শফিকুল আলম ৮ আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

অন্য ৬ আসামি হলেন, শেখ ফরহাদ হোসেন, মোল্লা আকবর হোসাইন সৈকত, আবদুর রব আকুঞ্জী, শাহীনুর রহমান, মোল্লা মশিউর রহমান ও শাহনেওয়াজ শেখ।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. মোমরেজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি ঢাকা পোস্টকে বলেন, ডুমুরিয়া থানায় নাশকতার অভিযোগে দায়ের করা এক মামলায় আজিজুল বারী হেলাল ও আমির এজাজ খানসহ নেতাকর্মীরা হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের অগ্রীম জামিনে ছিলেন। আজ জেলা ও দায়রা জজ আদালতে শুনানির দিন ছিল। শুনানি শেষে ১৭ জন আসামির মধ্যে ৮ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়া বাকি আসামিদের জামিন দিয়েছেন।

খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেন, বিএনপিকে নেতৃত্ব শূন্য করতে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দেওয়া হচ্ছে। আজ ডুমুরিয়া থানার একটি নাশকতা মামলায় বিএনপি ১৭ জন নেতাকর্মী হাজিরা দিতে গিয়েছিলেন। তাদের মধ্যে বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খানসহ ৮ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মামলা-হামলা নির্যাতন করে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না।

আদালত সূত্রে জানা যায়, গত ১১ ফেব্রুয়ারি রাতে বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা জেলা বিএনপির আহ্বায়ক আমির এজাজ খান, ডুমুরিয়া উপজেলা আহ্বায়ক মোল্লা মফিজুর রহমানসহ ১৮ জনের নাম উল্লেখসহ ১৩০ নেতাকর্মীর বিরুদ্ধে ডুমুরিয়া থানার এস আই তারেক রাইয়ান বাদী হয়ে একটি নাশকতা মামলা দায়ের করেন। মামলার এজাহারে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতার সৃষ্টির অভিযোগ করেন তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102