ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নাসির বিয়ে করে মজায় আছে, আমিও বয়ফ্রেন্ড নিয়ে মজায় আছি: সুবাহ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩১ বার পঠিত

২০১৮ সালে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সুবাহর একটি ভিডিও তুমুল আলোচনার জন্ম দিয়েছিল। ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে নিজের সম্পর্কের কথা প্রকাশ্যে আনায় রাতারাতি পরিচিতি পেয়ে যান সুবাহ। সে সময় তার ভিডিওতে অনেক কথার বেড়াজালে ‘মজা তুমিও পেয়েছো আমিও পেয়েছি’ এই বাক্যটাই ভাইরাল হয়ে যায়। তবে সেটি পুরনো কথা। সুবাহ এখন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী। তবে অতীত যেন পিছু ছাড়ছে না সুবাহর। নাসিরের বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই বিড়ম্বনায় পড়তে হয়েছে নায়িকাকে। এতে ক্ষুব্ধ হয়ে ফেসবুক লাইভে এসে মুখ খুলেছেন সুবাহ।
নিজের ফেসবুকে ৭ মিনিট ৪৭ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করে ক্ষোভ প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

তবে লাইভে এসে কী বললেন সুবাহ?

সুবাহ বলেন, ২০১৮ সালে নাসিরের সঙ্গে আমার সবকিছু শেষ হয়ে গেছে। এখন ২০২১ সাল। ৭ দিনে মানুষ মরে ভূত হয়ে যায়, আর আপনারা ৩ বছর এক জিনিস মনে রাখছেন! এর মধ্যে আমি মিডিয়ায় আসলাম, সিনেমা করলাম, গান গাইলাম- এসব তো কেউ দেখেন না। এসব নিয়ে কথা বলেন না। এমনও তো হতে পারে আমি নতুন বয়ফ্রেন্ডকে নিয়ে ভালো আছি ভাই। কী জন্য আপনারা শুধু নাসির নাসির করেন? নাসির বিয়ে করেছে ভালো কথা। আমি জানি ও বিয়ে করবে, তো? করতেই পারে। দুইদিন পর আমিও করবো।

মজার বিষয় হচ্ছে, নাসির যে মেয়েটাকে বিয়ে করছে, তাকে আমরা সবাই চিনি। ওর একটা ভাই ছিল, সেও আমার ফেসবুক ফ্রেন্ড ছিল। এতকিছু বলার দরকার কী? আমি এখন একজন অভিনেত্রী এবং মডেল। বাংলাদেশের মিডিয়াতে আমি আছি; আমাকে সবাই চেনে। নিজের চরকায় তেল দেন। দেখেন আপনার বউ কার সঙ্গে ভাইগা গেছে; কার বয়ফ্রেন্ড কার গার্লফ্রেন্ডের লগে ভাইগা গেছে… এইসব নিয়ে চিন্তা করেন। আমার ব্যক্তিগত জীবন নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না।

তিনি আরো বলেন, নাসির বিয়ে করেছে ও মজায় আছে। আমার বয়ফ্রেন্ড আছে আমিও মজায় আছি। আপনাদের তিন-চারটা বউ থাকতে পারে, গার্লফ্রেন্ড থাকতে পারে আর আমরা মডেলদের দুই-চারটা বয়ফ্রেন্ড থাকলে দোষ কি? নিজের চরকায় তেল দেন। নাসিরের সঙ্গে আমার সম্পর্ক ছিল, সেইটা ২০১৮ সালেই লাইভের মাধ্যমে শেষ করে দিয়েছি। আমিও বিয়ে করবো। সবাইকে দাওয়াত দিতে পারবো না, কিন্তু ছবি পোস্ট করবো। তখন কি আমার বিয়ের ছবি আপনারা নাসিরের ওয়ালে পোস্ট করবেন? এত খোঁচান কেন?

প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে বিয়ে করেছেন জাতীয় দলের এক সময়ের তারকা অলরাউন্ডার নাসির হোসেন। নাসিরের স্ত্রীর নাম তামিমা তাম্মি। তিনি সৌদি এয়ারলাইন্সে কেবিন ক্রু হিসেবে কর্মরত রয়েছেন।

অন্যদিকে, সুবাহ ব্যস্ত রয়েছেন সিনেমার কাজ নিয়ে। চারটি সিনেমায় অভিনয় করে ফেলেছেন। যদিও কোনোটাই এখনো মুক্তি পায়নি। এছাড়াও বর্তমানে তার হাতে আরও বেশ কিছু নাটক ও সিনেমার কাজ রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102