ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নায়িকা রাকুল প্রীতকে ইডিতে তলব

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ৪৬ বার পঠিত

দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেত্রী রাকুলপ্রীত সিংহকে তলব করল ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মাদক পাচারকাণ্ডে যোগের পাশাপাশি আর্থিক তছরুপের ঘটনায় অভিনেত্রীকে ডেকে পাঠাল ইডি। তবে শুধু রাকুল প্রীত নয় দক্ষিণী ছবির ইন্ডাস্ট্রির একাধিক তারকাকে জিজ্ঞাসাবাদ করতে পারে ইডি।

আগামীকাল সোমবার ইডির অফিসাররা তাকে জেরা করবেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।

ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউডের মাদককাণ্ড যে সকল নায়িকার নাম উঠে এসেছিল তার মধ্যে অন্যতম রাকুল প্রীত সিং। শুক্রবার ইডির কর্মকর্তারা জানিয়েছেন, আগামী সোমবার তাকে জেরা করা হবে।

এর আগে এই মামলায় গত বছরের ৩ সেপ্টেম্বর জেরা করা হয়েছিল রাকুলকে। ২০১৭ সালের জুলাই মাসে সঙ্গীতশিল্পী কেলভিন ম্যাসচেরানেসের কাছ থেকে প্রায় ৩০ লক্ষ টাকা মূল্যের মাদক উদ্ধার করা হয়েছিল। এলএসজি, এমডিএমএ-র মতো নিষিদ্ধ মাদক মিলেছিল তার কাছে।

এই মামলার রহস্যজট খুলতে ইডি কর্মকর্তারা রবি তেজা, নভদীপ, তানিশ, তরুণ, মুমাইথ খান, রাণা দগ্গুবতিসহ বহু তারকা ব্যক্তিত্বকেই জেরা করেছেন।

সবমিলিয়ে প্রায় ১২টি মামলা দাখিল হয়েছে, যার মধ্যে ১১টি মামলার চার্জশিট পেশ করা হয়ে হয়েছে। টলিউড তারকাদের মূলত রাজসাক্ষী হিসাবেই ডাকা হচ্ছে, চার্জশিটে অভিযুক্তদের তালিকায় অবশ্য নাম নেই তাদের।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102