ads
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

না.গঞ্জে জামায়াতের ২১ নেতাকর্মীর নামে নাশকতার মামলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ৪০ বার পঠিত

নারায়ণগঞ্জে অবরোধের সমর্থনে মিছিল করে সড়কে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগের চেষ্টার সময় ১৬ জন জামায়াতের নেতাকর্মীকে আটকের ঘটনায় ২১ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। শুক্রবার সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) হাবিবুর রহমান জানান, সিদ্ধিরগঞ্জ থানার এএসআই সংকর দাস বাদী হয়ে মামলাটি করেছেন।

বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের হাজীগঞ্জ এলাকায় অবরোধের সমর্থনে মিছিল বের করেন জামায়াতের নেতাকর্মীরা। নাগিনা জোহা সড়কের পাঠানটুলি এলাকায় মিছিল শেষে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করার সময় তাদের ধাওয়া দিয়ে আটক করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

গ্রেপ্তাররা হলেন একেএমন নুরুল্লাহ (৬৮), মাইনুদ্দিন (২৩), আব্দুস সাত্তার (৬৩), শামীম আহমেদ (৩৮), মোহাম্মদ আফাজ উদ্দিন (৪১), মোহাম্মদ মমিন (৩৭), আনোয়ার হোসেন (৪২), বেলায়েত (৩৭), মোহাম্মদ আ. কাশেম (৩৪), জামান (৩৮), হাসান (৩৪), হাবিবুর রহমান (৫০), সোহেল রানা (৩১), মোতাসিম মামুন (৪৩), মামুন (৩২) ও রুবেল রানা (২৭)।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) হাবিবুর রহমান জানান, অবরোধের সমর্থনে মিছিলের পর নাশকতার প্রস্তুতির সময় মেট ১৬ জন জামায়াতের নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102