অস্বাভাবিক ওজন নিয়ে অবশেষে পৃথিবী থেকে বিদায় নিলেন ৩০২ কেজি ওজনের ব্রাহ্মণবাড়িয়ার মাখন মিয়া।
মৃত্যুকালে তার বয়স হয়ে ছিল ৪০ বছর। সোমবার রাত ১০টার দিকে ব্রাহ্মনবাড়িয়া সদর জেনারেল হাসপাতালে মারা যান তিনি।
মাখন মিয়ার পরিবারের সদস্যরা জানায়, ২০ বছর বয়স পর্যন্ত স্বাভাবিকই ছিল মাখন মিয়া। তারপর হঠাৎ বাড়তে থাকে তার শরীরের ওজন। শেষ পর্যন্ত তার ওজন ৩০২ কেজিতে থামেন। গত কয়েক দিন যাবৎ মাখন মিয়া শ্বাসকষ্ট ও হৃদরোগে ভুগছিলেন।
সোমবার রাতে মাখন গুরুত্বর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যান। তার ওজনের কারণে হাসপাতালের ভেতরে জরুরী বিভাগে ঢুকানো সম্ভব হয়নি।
হাসপাতালের গেইটেই তাকে চিকিৎসা দিতে হয়েছে। নিয়ে আসার কিছুক্ষণ পর ইসিজি করার পর তার মৃত্যু নিশ্চিত করেন চিকিৎসক।