ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নিউইয়র্কে বঙ্গবন্ধুর দুর্লভ ১০০ ছবির প্রদর্শনী শুরু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৮ মার্চ, ২০২১
  • ৩৯ বার পঠিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দীর্ঘ আন্দোলন-লড়াই-কারাবাস আর বাঙালির স্বাধীনতা অর্জনের পথ-পরিক্রমায় দুর্লভ ১০০টি ছবির প্রদর্শনী শুরু হয়েছে। ২৫ দিনব্যাপী প্রদর্শনীর উদ্বোধন করা হয় ৭ মার্চ রোববার অপরাহ্নে। ঐতিহাসিক ৭ মার্চের আলোকে এ প্রদর্শনী শুরু হলেও এটি উৎসর্গ করা হয় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর প্রতি।

নিউইয়র্কস্থ মুক্তধারার উদ্যোগে জ্যাকসন হাইটসে আইএসপি ভবনের দু’তলায় এই প্রদর্শনীর ভার্চুয়ালে উদ্বোধন করেন জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটির সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম।

নিউইয়র্কে স্বাস্থ্যবিধি মেনে প্রদর্শনী কেন্দ্র (৩৭-০৭ ৭৪ স্ট্রিট) সংলগ্ন একটি মিলনায়তনে সুধীজনের উপস্থিতিতে এই প্রদর্শনীর গুরুত্ব উপস্থাপন করে সংক্ষিপ্ত বক্তব্য দেন প্রদর্শনীর সমন্বয়কারি বীর মুক্তিযোদ্ধা ডা. জিয়াউদ্দিন আহমেদ। বঙ্গবন্ধুকে নিবেদিত সঙ্গীত পরিবেশন করেন কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায় এবং বীর মুক্তিযোদ্ধা তাজুল ইমাম। সাংস্কৃতিক সংগঠক সেমন্তী ওয়াহিদের সঞ্চালনায় বঙ্গবন্ধু স্মরণে কবিতা আবৃত্তি করেন এফআরএম রাশেদুল হাসান ও স্বাধীন মজুমদার। প্রদর্শনীর কিউরেটর হচ্ছেন ড. ওবায়দুল্লাহ মামুন এবং সার্বিক সমন্বয়ে রয়েছেন বিশ্বজিৎ সাহা ও শুভ রায়।
প্রতিটি ছবির ক্যাপশন ইংরেজীতেও থাকায় প্রবাস প্রজন্মে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন তথা বাঙালির মুক্তির জন্যে তার ত্যাগ-তিতিক্ষা সম্পর্কে সম্যক একটি ধারণা দেয়া সম্ভব হবে বলে মনে করছেন প্রবাসীরা। উদ্বোধনী পর্বে বিশিষ্টজনদের মধ্যে আরো ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু, বীর মৃুক্তিযোদ্ধা লাবলু আনসার এবং বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ।

৩১ মার্চ পর্যন্ত এই প্রদর্শনীতে আসতে আগ্রহীদেরকে ফোন করে অনুমতি সংগ্রহ করতে বলা হয়েছে। করোনার পরিপ্রেক্ষিতে স্বাস্থ্যবিধি বজায় রেখেই সোমবার থেকে শুক্রবার পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা এবং শনি ও রবিবার সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রদর্শনী উন্মুক্ত থাকবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102