ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নিউইয়র্কে বাফার দুইদিনব্যাপী বাংলা বর্ষবরণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ এপ্রিল, ২০২১
  • ৩১ বার পঠিত

আনন্দ উৎসব, নাচ, গান, কথা ও কবিতায় দুইদিন ব্যাপী বাংলা বর্ষবরণ ১৪২৮ উদযাপন করেছে বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্ট (বাফা)। এ উপলক্ষে ১০ এপ্রিল শনিবার ও ১১ এপ্রিল রোববার ও নিউইয়র্কের ব্রঙ্কসে বাফা স্টুডিওতে দুইদিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে এ সংগঠনটি।

প্রথমদিন বর্ণাঢ্য বৈশাখি শোভাযাত্রার আয়োজন করা হয়। এতে বাফার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংস্কৃতি অনুরাগী শতাধিক প্রবাসী বাংলাদেশী অংশ নেন। বর্ণিল ব্যানার ফেস্টুনসহ বাফা স্টুডিওর সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়ে পুরো স্টার্লিং এলাকা প্রদক্ষিণ করে বাফার সামনে এসে শেষ হয়। স্থানীয় বাংলাদেশিরা ছাড়াও বিভিন্ন জাতি গোষ্ঠীর মানুষ এ শোভাযাত্রা উপভোগ করেন এবং এতে অংশগ্রহনকারীদের করতালির মাধ্যতে তাদের স্বাগত জানায়।

শোভাযাত্রা শেষে বাফা স্টুডিওতে শুরু হয় বৈশাখি আনন্দ আসর। দিনব্যাপী এই আসরে বাফা পরিবারের সদস্যরা পরিবেশন করেন আবৃত্তি, নৃত্য ও সঙ্গীত। এছাড়া বাংলা নববর্ষ নিয়ে অনেকেই তাদের অনুভূতি ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আগত অতিথিদির বাংলাদেশি রীতিতে ভাত, নানা ধরনের ভর্তা, মাছ, পিঠা পায়েস দিয়ে আপ্যায়ন করা হয়।
একই সঙ্গে বাফার স্টুডির সামনে আয়োজন করা জয় বৈশাখি মীনা বাজার। মীনা বাজারে নানা পিঠা পুলি, শাড়ি, সালোয়ার কামিজ, গয়নার পসরা সাজিয়ে বসেন অনেকেই। এ এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের মধ্যে বৈশাখি এ আয়োজন নিয়ে দারুন উৎসাহ উদ্দীপনা লক্ষ করা যায়। পরিবারের সদস্যদের নিয়ে অনেকেই মেলা পরিদর্শনে আসেন।

দ্বিতীয়দিন ঋতুরাঙ্গা শিরোনামে একটি ভার্চুয়াল বৈশাখি ফ্যাস্টিভালের আয়োজন করে বাফা।

আবৃত্তি, আলোচনা, নাচ ও গানে সাজানো হয় এ অনুষ্ঠান। আবৃত্তি করেন নজরুল কবির।

নৃত্যে ছিলেন মারজিয়া স্মৃতি, সানজিদা ইসলাম, নুজহাত ফাইজা, নাসিমা। সঙ্গে ছিল দলীয় সঙ্গীত ও আবৃত্তি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102